1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৩৪ বার
Oplus_131072
69

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ শিবপুর উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) ঢাকার সেগুনবাগিচায় কচি কাঁচার মেলা ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান ভুইয়া।

প্রথম পর্বের অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন শিবপুর কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খাঁন রিপন এবং আর্থিক প্রতিবেদন তুলে ধরেন অর্থ বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কল্যান সমিতির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল বাসেত, রাজউকের চেয়ারম্যান ও সমিতির আজীবন সদস্য মে:জে: (অব.) ড. ছিদ্দিকুর রহমান সরকার, সাবেক মহিলা এমপি শাহীনা খানম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো: জসিম উদ্দিন, সমিতির উপদেষ্টা বজলুল কবীর, জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন, আজীবন সদস্য প্রফেসর শফিউল ইসলাম আফ্রাদ, আবদুল্লাহ মৃধা প্রমুখ।

অ্যাডভোকেট এস.এ.আবদুল আলী ও নাসির উদ্দিনের সঞ্চালনায় সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন একই পদে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডা: মো: বজলুল গণি ভূঞাকে সভাপতি ও মো: মাহফুজুর রহমান খাঁন রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের শুভেচ্ছা বক্তব্যে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমিতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকাস্থ কচি কাঁচার মেলা ভবনে শিবপুর বাসীর এক মিলন মেলায় পরিণত হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT