1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

টিউশনির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে কলেজ ছাত্রকে অপহরণ: গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৮৭ বার
Oplus_131072
51

নিজস্ব প্রতিবেদক : টিউশনির বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতে অপহরণ করা কলেজ ছাত্র সাইফুল ইসলামকে (২৬) উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্যকে। শনিবার (৩১ মে ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে অপহৃত কলেজছাত্রকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত ৩ জনকে  গ্রেফতার করে পুলিশ।

অপহৃত সাইফুল ইসলাম রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেফতাররা হলেন- পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) ও শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈস (১৬)। তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিলো একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে শিক্ষক প্রয়োজন এমন বিজ্ঞাপণ দেয়। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ইনবক্সের মাধ্যমে সক্ষাত করতে বলে। শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় ডেকে নেয় চক্রটি। পরে সেখান থেকে চক্রের সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম ওই কলেজছাত্র সাইফুলকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খালপাড় এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করে টাকা-পয়সা কেড়ে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা ও ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

এ ঘটনায় সাইফুলের বাবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে বিস্তারিত জানান। এরপর শিবপুর থানা পুলিশ সাইফুলকে উদ্ধারে নামে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ঘটনার সাথে জড়িত তিনজনকে। তাদের বিরুদ্ধে সাইফুলের মা বাদি হয়ে শিবপুর থানায় মামলা দায়ের করেছেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধার করি। গ্রেফতার করা হয়েছে অপহরণ চক্রের তিন সদস্যকে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT