1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

জামায়াত গনতন্ত্রকে হত্যা করতে চায় : বেলাবতে বিএনপি নেতা বকুল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৪ বার
Oplus_131072
55

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জামায়াতে ইসলামী গনতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগনকে বিভ্রান্ত সৃষ্টি করে পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নর কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কাঙ্গালিয়া বিএনপির গ্রাম কমিটির উদ্যোগে প্রয়াত সকল নিবেদিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের স্মরণে দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৭ বছর আমি আসতে পারি নাই কেন আসতে পারি নাই আপনারা তা জানেন। আসার মত দেশের রাজনৈতিক অবস্থা ছিল না। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমি কোন রকম আসতে পারলে ও আপনাদের কোন রক্ষা ছিল না। আমি গেলেই বিস্ফোরক আইনে মামলা। বিশেষ ক্ষমতার আইনে মামলা যার কোন জামিন নাই। হাজার হাজার নেতাকর্মী আমার দুই থানার নেতাকর্মীরা মামলায় জর্জরিত।

কাঙ্গালিয়া বিএনপি গ্রাম কমিটির সভাপতি মোঃ মালেক মিয়ার সভাপতিত্বে ও বেলাব উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, নারায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম তানভির, বেলাব উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, বেলাব উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলউল্লাহ্ তপন,নরসিংদী জেলা যুবদলের সদস্য সমুন ফকির রাজ, উপজেলা যুবদলের সদস্য রবিন মোল্লা, বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন,নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির ফরাজী’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT