1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার
44

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সারা বিশ্ব মেনে নিয়েছে, ১৯৫২ সালে ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশে তাদের মুখের ভাষার স্বীকৃতি আদায় করেছিল। শুধু ভাষা আন্দোলন নয় দেশে গণতন্ত্রের আন্দোলনে ছাত্র-ছাত্রীরা বুকের রক্ত ঢেলে দিয়ে পুনরায় ২০২৪ সালে ৫ আগস্ট প্রমাণ করেছে তারা এদেশের সুযোগ্য সন্তান।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী -২ পলাশ নির্বাচনী আসনের আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা বিগত ১৭ বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবন দিয়েছি। সর্বশেষে ছাত্ররা যখন সেই আন্দোলনের চূরান্ত পর্যায়ে এসে যোগ দিয়েছে তখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্রদের যে গৌরব রয়েছে সেই গৌরব স্মরণ রেখে তাদের উচ্চ শিক্ষায় সঠিকভাবে শিক্ষিত হয়ে এদেশ পরিচালনা করার গুরু দায়িত্ব নিতে হবেও বলেন তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: আইনুল হক মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক মিয়া, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ই এম মেহেদী হাসান, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT