
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ছাত্ররা ফ্যাসিস্টকে উৎখাত করে সমৃদ্ধ দেশ গড়ার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুলের মাঠে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলাব উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে।বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে।আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।
নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য এস এম শাহজাহান, মোঃ হারুন-অর- রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি আলহাজ্ব মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বেলাব উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাফিজ উদ্দিন, সরদার জাকির হোসেন, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের,বারৈচা বাজার সমবায় বণিক সমিতি সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ, বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু,নরসিংদী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মো:মোবারক হোসেন’সহ স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মী, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।