1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ছাগলকান্ডের মতিউরের স্ত্রীর রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার
Oplus_131072
39

‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির রিমান্ড শুনানির তারিখ আগামী রোববার (১৯ জানুয়ারি) নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ইসমাইল আদালতে লায়লা কানিজ লাকির ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রোববার শুনানির জন্য দিন নির্ধারণ করেন। দুদকের পক্ষে মামলায় অংশগ্রহণ করেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে লায়লা কানিজ লাকিকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান করে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদ গোপন এবং ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আরও জানান, আসামি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন। এ বিষয়ে আরও তদন্ত প্রয়োজন, বিশেষত অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না এবং তার সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT