1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

চোখের জলে পলাশের ছাত্রদল কর্মীকে শেষ বিদায়

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৩৪ বার
43

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল কর্মী ইসমাইল হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২২ জুন) বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে জানাজা শেষে চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে।

জানাজায় অংশ নেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিচ মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, নিহতের বাবা আব্দুর রহিম ভূঁইয়া, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

এদিকে জানাজার নামাজ শেষে ইসমাইল খুনের দায়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের ফাঁসি দাবি এবং তার অনুসারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গত রোববার (১৫ জুন) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড এলাকার বিএডিসির মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এছাড়া ছাত্রদল কর্মী ইসমাইল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। আহত ইসমাইলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর শনিবার (২২ জুন) মারা যায় ঈসমাইল হোসেন। ময়নাতদন্ত শেষে আজ রোববার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিকেলে জানাজার নামাজ শেষে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার পারিবারিক কবরস্থানে ইসমাইলকে দাফন করা হয়।

এর আগে এ ঘটনায় (১৫ জুন) রোববার রাতে ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে পলাশ থানায় মামলা করেন।

এছাড়া ঘটনার দুই দিন পর (১৭ জুন) বিএনপি নেতা জুয়েলের পক্ষ থেকে আরেকটি পাল্টা মামলা করা হয়। গত বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বিএনপি নেতা জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ফজলুল কবির জুয়েল নরসিংদী কারাগারে রয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT