1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে শিবপুরে মানববন্ধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ বার
65

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০) জানুয়ারি বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত ও কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গত রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানী সরকারী কাজ করছিলেন। এসময় তার কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার ঢুকে পড়ে। কথা বলার এক পর্যায়ে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করে ঠিকাদাররা। এসময় তারা প্রকৌশলীকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT