1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে শিয়ালের কামড়ে তিন নারীসহ আহত ৪

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার
Oplus_131072
47

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার রাস্তা, বাড়ির উঠান ও ফসলের মাঠে ঘুরে বেড়াচ্ছে পাগলা শিয়াল, যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এতে তিন নারী ও এক পুরুষসহ চারজন আহত হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ডের করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও মঙ্গলবার রাতে একই এলাকার হবি মিয়া, শামসুদ্দিন ও ইসলামের তিনটি গোয়ালে ঢুকে একাধিক গরুকে কামড়ে আহত করে পাগলা শিয়াল।

আহতরা হলেন, করতেতৈল দক্ষিণপাড়া গ্রামের মৃত সাফাজ উদ্দিনের স্ত্রী জোবেদ খাতুন (৬২), মৃত আব্দুস সালামের স্ত্রী হারেজা বেগম (৬০), নরসিংদী সদর উপজেলাী আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রামের তমিজ উদ্দিন (৫৬) ও কামরুন্নাহার (৩০)।

আহত তমিজ উদ্দিন ও স্বজনরা জানান, আজ সকালে সাড়ে ৮ টার দিকে করতেতৈল গ্রামের দক্ষিণপাড়ার নিজ ফসলের মাঠে কাজ করছিলেন তমিজ উদ্দিন ও কামরুন্নাহার। পরে হঠাৎ করে পাশের জঙ্গল থেকে একটি পাগলা শিয়াল এসে তাদের দুজনকে কামড়ে ধরে। এসময় তাদের চিৎকারে অন্যান্যরা এগিয়ে গেলে শিয়াল পালিয়ে যাওয়ার সময় জমির পাড়ে দাঁড়িয়ে থাকা হারেছা বেগম নামে এক নারীকেও কামড়ে ধরে।

তারা আরও জানায়, সকাল সাড়ে ৭টার দিকে একই গ্রামের জোবেদা খাতুন নামে আরও এক নারীকে অন্য আরেকটি পাগলা শিয়াল বাড়ির উঠানে কামড়ে ধরে। পরে পৃথক ঘটনাস্থল থেকে স্বজনরা আহত তিন নারীসহ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে নরসিংদী সদর হাসপাতালের আর এম ও মাহমুদুল বাশার কমল জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হওয়া ৪ জনকে হাসপাতালে আনা হলে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে তাদের চিকিৎসা শেষে স্বজনরা তাদের বাসায় নিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT