1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৬ বার
52

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬৪) এর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঘোড়াশাল রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে অজ্ঞাত এক বৃদ্ধ রেলসেতু দিয়ে হেঁটে পার হওয়ার সময় ঢাকা অভিমুখী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এসময় তার শরীর থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় তা জানাতে পারেনি কেউ। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াশাল রেলসেতু থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কেউ বলতে পারছে না কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT