1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশাল বাজার বনিক সমিতির সভাপতি পরলোকগমন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৩ বার
59

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার বনিক সমিতির সভাপতি মনমোহন দেবনাথ (৮৩) পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরলোকগমন হয়। এ তথ্য নিশ্চিত করেন তার বড় ছেলে হিরা লাল দেবনাথ।

এর আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মনমোহন দেবনাথ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার পরলোকগমন হয়। মনমোহন দেবনাথ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত জগবন্ধু দেবনাথের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এবং ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক।

এদিকে আজ শুক্রবার বিকেলে মনমোহন দেবনাথের নিজ বাড়ি পাইকসা গ্রামে তার মায়ের সমাধিস্থলের পাশেই তাকে সমাহিত করা হয়।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT