1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে ২৭ সেপ্টেম্বর মঈন খানের পথসভা সফল করতে মহিউদ্দিন চিশতিয়ার মতবিনিময়

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার
37

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভায় অংশ নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তারই ধারাবাহিকতায় তিনি ২৭ সেপ্টেম্বর ঘোড়াশাল পৌর এলাকার ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে পথ সভায় বক্তব্য রাখবেন।

এ উপলক্ষে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।

এসময় মহিউদ্দিন চিশতিয়া বলেন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যার আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঘোড়াশাল পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের পথসভায় সর্বস্থরের জনগণের সামনে বক্তব্য রাখবেন। আর এই পথসভা সফল করার লক্ষে আজ আপনাদের সামনে এসেছি। বিগত সময়েও ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশে আপনাদের পাশে থেকে রাজনীতি করেছি। বিপদ-আপদে আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছি। সামনের দিন গুলোতেও আমি আপনাদের পাশে থাকতে চাই। তাই আশা করি স্যারের পথসভায় আপনারা সবাই উপস্থিত থাকবেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT