1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮৫৫ বার
54

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাহমুদ হাসান শাকিল (৪৪) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশালের লাগালিয়া সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কামারখোলা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে ও ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া এলাকার জাহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশালের লাগালিয়া এলাকার সড়কে এসআই মো: জালাল উদ্দিন ও সঙ্গীয় অফিসার সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মাহমুদ হাসান শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার হাতে থাকা হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য স্কাফ সিরাপ ক্রয়-বিক্রয় করে আসছেন। তাকে গ্রেপ্তারের পর আজ নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT