1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে শ্রমিকদের ৯ মাসের বেতন না দিয়ে আশরাফ টেক্সটাইল মিল বিক্রির পায়তারা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৮০ বার
54

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত আশরাফ টেক্সটাইল মিল ১৯৯৪ সালে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধের সময় মিলের শ্রমিক-কর্মচারীদের নয় মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রাখা হয়, যা আজও পরিশোধ করা হয়নি।

সম্প্রতি একটি কুচক্রী মহল মিলটি গোপনে বিক্রির পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভে ফেটে পড়েন পূর্বের কর্মরত শ্রমিকরা। তাদের দাবি—মিল বিক্রির আগে শ্রমিকদের বকেয়া পাওনা সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

এ অবস্থায় শ্রমিকরা ন্যায্য পাওনার দাবিতে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত দরখাস্ত জমা দিয়েছেন। তারা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যদি ন্যায়বিচার না হয়, তবে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

শ্রমিকদের দাবি, এই মিল তাদের জীবনের সাথে জড়িত। দীর্ঘ ৩২ বছর ধরে তারা শুধু আশ্বাস পেয়েছেন, বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT