1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে মুড়ি ও সরিষার মিলকে অর্ধলক্ষ টাকা জরিমানা

মোঃ আশাদউল্লাহ মনা :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৩০ বার
49

মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মুড়ির মিল ও একটি সরিষার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

অভিযানে নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে মূল্য না লেখা, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় লোকনাথ মুড়ির মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে বাজার মূল্য, উৎপাদন খরচ, বোতল খরচ এবং মুনাফার পরেও প্রতি ১২০ মিলি সরিষার তেলের বোতলে ১৫ টাকা বেশি দরে বিক্রি করায় লোকনাথ সরিষার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, ভোক্তা অধিকার আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশ মুড়ি তৈরি, বিভিন্ন অনিয়ম ও বেশি দরে সরিষার তেল বিক্রি করায় ঘোড়াশাল বাজারের লোকনাথ মুড়ির মিল ও লোকনাথ সরিষার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলাশ উপজেলায় মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT