1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি ১০ এপ্রিল থেকে

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬৬৩ বার
Oplus_132128
55

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ২৬ মার্চ থেকে নরসিংদীবাসীর জন্য চালু হয় নরসিংদী কমিউটার ট্রেন। কিন্তু শিল্প সমৃদ্ধ উপজেলা পলাশের ঘোড়াশালে ট্রেনটির যাত্রাবিরতি রাখা হয়নি। এদিকে নরসিংদী কমিউটার ট্রেনের ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দাবিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ পলাশ উপজেলাবাসী শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

অবশেষে নরসিংদী কমিউটার ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে জানা যায়। এ খবরে পলাশ উপজেলাবাসীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আজ রোববার (৬ এপ্রিল) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বরাত দিয়ে জানান, আগামী ১০ এপ্রিল থেকে নরসিংদী কমিউটার ট্রেন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তাঁর কথা হয়েছে বলেও জানান।

তবে এবিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

ট্রেন যাত্রীদের সেবা নিয়ে কাজ করা ফেসবুক গ্রুপ নরসিংদী রেলওয়ে পেসেঞ্জার কমিউনিটি’র এডমিন আল মাজিদ জানান, ২৬ মার্চ নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধনের দিনই রেলপথ উপদেষ্টা, রেলসচিবও রেল মহাপরিচালকের সাথে আমাদের কথা হয়েছে প্রায় ১০ মিনিট। তখন আমরা প্রথমেই ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার স্টপেজের ব্যাপারে কথা বলি। এসময় আমাদের সরাসরি বলে দিয়েছিলেন ঈদের পর এ রেলস্টেশনে স্টপেজ দিয়ে দিবে।

তিনি আরও বলেন, আমাদের গ্রুপে আর ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে স্টপিজের বিষয় নিয়ে আর কোন লেখালেখি বা অন্যান্য কার্যকালাপ হাতে নেই নি। কারণ আমরা জানিই ঈদের পর স্টপিজ দিবে এ রেল স্টেশনে। এছাড়া আমরা নরসিংদী স্টেশনে কিছু আন্ত: নগরের স্টপিজ এবং ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, বি-বাড়িয়া আনলিমিটেড স্ট্যান্ডিং যেন দেয় সেই বিষয়ে ও কথা বলে এসেছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT