1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে দুইভাইকে হত্যা, ২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০০০ বার
Oplus_131072
30

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় এ মামলা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন সাংবাদিকদের জানান, মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

ওসি আরও জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহত দুই ভাইয়ের মরদেহ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে মঙ্গলবার রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত রাকিব আর সাকিবের দাফন সম্পন্ন করা হয়। দুই ভাইয়ের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ঈদের দিন সোমবার সকালে চোর সন্দেহে হিমেল নামের একজনকে গণপিটুনির প্রতিবাদের জেরে সোমবার সন্ধ্যায় রাকিব ও সাকিব নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করে ভাগদী গ্রামের কিছু লোক। বাঁচাতে গেলে আহত করা রাকিব ও সাকিবের বাবা মাকেও। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে। কিন্তু সাকিবকে নরসিংদী সদর হাসপাতাল ও রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT