1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭২ বার
Oplus_131072
32

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি তৈরি ও একটি কল্যাণময় রাষ্ট্র বির্নিমানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর পলাশ উপজেলা শাখা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুসাবিন কাসিম, প্রধান বক্তার বক্তব্য রাখেন দলটির নরসিংদী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ছোলেমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী মো: ইকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি মো: ওয়ালী খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আমিনুল হক, ক্বারী নুরুল আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোজাম্মেল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোড়াশাল পৌর শাখার সেক্রেটারী মো: হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT