1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৮ বার
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাদির মিয়া (৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের করেছে পলাশ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এ ধর্ষণের শিকার হয় শিশুটি।

গ্রেপ্তারকৃত কাদির মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করতে থাকে। এর কিছুক্ষণ পর কাদির মিয়া মেয়েকে কেক কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে আসলে তার মায়ের সন্দেহ হলে, জিজ্ঞেস করে ধর্ষণের বিষযটি জানতে পারেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে পলাশ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘোড়াশালে অভিযান চালিয়ে কাদির মিয়াকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে অভিযোগ দেওয়ার পর তা জানতে পেরে শনিবার অভিযুক্ত কাদির মিয়ার পরিবার ও ভাই ভাতিজারা মিলে আমাদের বাড়িতে ঢুকে হামলা, লুটপাট ও মারধর করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT