1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার
44

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)-২০২৬ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঘোড়াশাল পৌর এলাকার পূর্ব পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তত্বাবধানে ঘোড়াশাল পৌরসভার ১৬ টি প্রাথমিক বিদ্যালয়কে দুটি ভ্যানুতে ভাগ করে নকআউট পদ্ধতিতে এ গোল্ডকাপ ফুটবল খেলা শুরু হয়েছিল।

পরে দুটি মাঠে জয়ী হয়ে আসা করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা বৃহস্পতিবার সকালে ফাইনাল খেলাায় অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম ২-১ গোলে পূর্ব পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT