1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

গুগলে চাকরি পেলেন পলাশের ছেলে সাজ্জাদ হোসেন

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮১৬ বার
49

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ছেলেদের জন্য অনুপ্রেরণার এক নাম সাজ্জাদ হোসেন শাওন। তিনি পিএইচডি শেষ করার আগেই নিয়োগ পেলেন বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গুগলে। এই প্রতিষ্ঠানের দক্ষিণ কোরিয়ার অফিসে সার্ভার সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ পান তিনি।

এ বছরের ৩ ফেব্রুয়ারি স্থায়ী নিয়োগপত্র হাতে পেলেও সে গুগুলে অস্থায়ীভাবে কাজ শুরু করেন ২ জানুয়ারি থেকে।

সাজ্জাদ হোসেন শাওনের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে। তার বাবা মাওলানা মো: ওসমান গনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। মা শেফালি বেগম গৃহিণী। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সাজ্জাদ হোসেন সবার বড়। ছোট ভাই শাহাদাত হোসেন সাগর শিউলের একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পাশাপাশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডে চাকরি করছেন। ছোট বোন উম্মে মারিয়া গাজীপুরের কালীগঞ্জ মহিলা কলেজে অধ্যায়নরত।

গুগলে চাকরি পাওয়া প্রসঙ্গে সাজ্জাদ হোসেন শাওন বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিলো গুগল, মাইক্রোসফট, অ্যামাজানের মতো বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করবো। সেই স্বপ্ন আজ আজ পূরণ হয়েছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সবার দোয়া চাই যেন আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি।

উল্লেখ্য, সাজ্জাদ হোসেন শাওন স্কুল জীবন থেকেই খুব মেধাবী ছাত্র ছিলেন। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ এন্ড টেকনোলজি থেকে (BUFT) থেকে গ্রাজুয়েশন ২ বছর শেষ করে ক্রেডিট ট্রান্সফার করে Hanseo University (South Korea) থেকে গ্রাজুয়েশন ও MBA সম্পন্ন করেন এবং বর্তমানে একি বিশ্ববিদ্যালয়ে পাবলিক এডমিনিস্ট্রেশন পিএইচডি চলমান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT