1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার
Oplus_131072
49

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) শুক্রবার বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরবাঘবের ফ্রেন্ডস এসোসিয়েশন আয়োজনে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

বাজনাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেনুজির আহমেদেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার উদ্বোধন করেন তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, বেলাব উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি মোঃ কামাল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান,নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ,বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন,সাধারন সম্পাদক এমাদ মিয়া’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব বনাম পোড়াদিয়া ফুটবল একাডেমি।নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দলে ২-২ গোলে সমতা আনলে ট্রাইবেকারে পোড়াদিয়া ফুটবল একাডেমি ৫ এবং শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাব ৪ গোল করেন। ১ গোলের ব্যবধানের শিবপুর প্রভাতী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পোড়াদিয়া ফুটবল একাডেমি জয় লাভ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT