1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি আহম্মদ আলী নরসিংদীতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৩৩ বার
Oplus_131072
49

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি আহম্মদ আলী নরসিংদীতে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টায় নরসিংদী সদর উপজেলার সদর রোড এলাকা থেকে র‍্যাব-১১ সিপিএসসি তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আহম্মদ আলী নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ পূর্বপাড়া এলাকার মো. আলম মিয়ার ছেলে আহম্মদ আলী (২৯)।

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানানা, রায়পুরা থানার মাদকদ্রব্য আইনের মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি কারাবন্দী ছিল। গেল বছরের আগস্টের ৬ তারিখে তিনি কারাগার থেকে পলায়ন করে আত্মগোপনে ছিল।

পরবর্তীতে আসামির বিরুদ্ধে গাজীপুর কোনাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর সদর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT