1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে প্রাণ গেল মীমের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৫৮৪ বার
27

নিজস্ব প্রতিবেদক : পলাশের চরসিন্দুর থেকে ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মীম আক্তার নামে এক কিশোরীর। আজ রবিবার (৭ এপ্রিল) সন্ধায় শিবপুর উপজেলার সাধারচরে কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ এই কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো ৩ জন।

নিহত মীম আক্তার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ের চলনা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। আহতরা হলো নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।

জানা যায়, চরসিন্দুর থেকে সিএনজি যোগে নিহত মীম, তার বাবা , ফুফু ও চাচার সাথে ঈদের কেনাকাটা করতে নরসিংদী আসছিলো। পরে শিবপুরের সাধারচরের এশিয়া মার্কেটের সামনে আসলে বিপরীত দিক থেকে গাজীপুরমুখী একটি কাভার্ড ভ্যান এর সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। এসময় আহত হয় মীমের সাথে থাকা স্বজনরা। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা একজনের মৃত্যুর খবর পেয়েছি।কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেল্পার পলাতক তবে কাভার্ড ভ্যানটি আটক রয়েছে। পরবর্তী আইনানুগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT