1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আলাদা সংসদীয় আসনের দাবিতে বেলাবতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার
40

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :“দীপ্ত শপথে লড়বো, বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসনে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বেলাব উপজেলার সর্বস্তরের জনগণ।

শনিবার (২৩ আগষ্ট ) বিকালে উপজেলার বেলাব বাজার শাপলা চত্বরে “স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন” স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ভূইয়া, বেলাব সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এ কে এম আক্তারুজ্জামান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, চলো গড়ি বেলাব এডমিন প্যানেলের সদস্যবৃন্দ’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা ও ভৌগোলিক অবস্থানের কারণে বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব নরসিংদী-৪ (বেলাব- মনোহরদী) আসনের অংশ হলেও, স্বতন্ত্র আসনের দাবী উপজেলার সর্বস্তরের জনগণের।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT