1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে আপ বাংলাদেশের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৭০ বার
Oplus_131072
37

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নরসিংদী জেলার উদ্যোগে আজ শুক্রবার (২ মে) বেলা আড়াইটায় নরসিংদী শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়েছে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা সমাবেশে ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দুই সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যেই ইন্টেরিম সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছেই শহীদদের খুনিদের বিচারের দাবি জানাতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আপ বাংলাদেশের সংগঠক ডাঃ জাহিদ হাসান বলেন, আমরা এখনো ইন্টেরিম সরকারকে ভালোবাসি। কিন্তু তারা এখনো আওয়ামীলীগের দাবিতে টালবাহানা করছে। তারা যদি ফ্যাসিস্ট লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতা আরেকটা জুলাই আন্দোলন গড়ে তুলবে।

আপ বাংলাদেশের সংগঠক অ্যাডভোকেট মুন্সী আব্দুল আলীম বলেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম মুক্তাঞ্চল হচ্ছে নরসিংদী। নরসিংদীর বিপ্লবী ছাত্র-জনতা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে বিপ্লবীদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে হবে। তিনি সরকারের কাছে গণহত্যার বিচার ও আওয়ামী লীগে নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন আপ বাংলাদেশের নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন সরকার ফয়সাল, রায়পুরা উপজেলা সংগঠক মেজর ফখরুল, শিবপুর থানা সংগঠক শেখ রাসেল, মাধবদী থানা সংগঠক আহসান জামিল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন নরসিংদী সদর থানা সংগঠক এইচ এম মহসিন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নরসিংদী শহরের সর্বস্তরের বিপ্লবী ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT