1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

অপপ্রচারের বিরুদ্ধে পুটিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৬০ বার
Oplus_131072
57

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন অপপ্রচার ও বহিরাগতদের দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার। মঙ্গলবার (১৩ মে) সকালে পুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন সরকার বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় জনগণের কোনো অংশগ্রহণ ছাড়াই কিছু বহিরাগত লোক মানববন্ধন করেছেন। আমার ব্যক্তিগত ও প্রশাসনিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করে এই অপপ্রচার ও মানববন্ধন করা হয়েছে বলে আমি মনে করি। আমি এ ধরনের ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দোষীদের খুঁজে বের করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাই। সংবাদ সম্মেলন ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT