1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

৩৫০ বানভাসি পেলেন পলাশ থানা ছাত্রদলের উপহার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার
Oplus_131072
29

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের নির্দেশে ফেনীর পশুরাম উপজেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিত সাড়ে ৩ শত মানুষের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে নরসিংদীর পলাশ থানা ছাত্রদল।

আজ বুধবার (২৮ আগস্ট) দিনব্যাপী ফেনীর পশুরাম উপজেলার চিখলিয়া ইউনিয়নে পলাশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সজিবের নেতৃত্বে এ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, সয়াবিন তেল, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, বিস্কুট, মোমবাতি, ও দিয়াশলাইসহ বারো ধরনের পণ্য সামগ্রী।

এসময় পলাশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান বলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশনায় বন্যাকবলিত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সাধ্য অনুযায়ী তাদের মাঝে উপহার ও নগদ অর্থ বিতরণ করেছি। এই দুর্যোগে যেন তারা নিত্যপ্রয়োজীয় পণ্য হাতে পেয়ে জীবন ধারণে কষ্ট কমে আসে সেই লক্ষ্যেই আমরা আজ তাদের পাশে এসব উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT