1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

স্মাইল ঘোড়াশাল শাখার ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিক্যাল ক্যাম্প

পারভেজ আহমেদ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৯৭ বার
82

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক সংগঠন স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার আয়োজনে সোমবার (১৩ মার্চ) দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় , মেডিক্যাল ক্যাম্প ও স্বাস্থ্য সতর্কতা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক মো: আশাদউল্লাহ মনা, সহ-সভাপতি শফিকুল ইসলাম।

স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ঘোড়াশাল শাখার সাধারণ সম্পাদক পারভেজ আহমেদের সঞ্চালনায় ও সভাপতি খাইরুল হকের শুভেচ্ছান্তে এই অনুষ্ঠান ও ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্মাইল ঘোড়াশাল শাখার সহ-সভাপতি মেহেরুন নেছা নিশি ,সহ সাধারণ সম্পাদক মোশাহিদ এনাম রাহুল , সাংগঠনিক সম্পাদক আরিফা আক্তার , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি, হিউম্যান রিসোর্স সম্পাদক সুমি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শিলা , সদস্য আবু সাইদ, নাদিম, সাবিকুল।

দিনব্যাপী আয়োজিত ইভেন্টে প্রায় ১০০০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়াও নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সতর্কতা সেমিনারও অনুষ্ঠিত হয় ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT