1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী

সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৫১৬ বার
97

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ সাধারচর দারুল উলুম হাজী বাড়ী মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সাধারচর ভিত্তিক সামাজিক সংগঠন সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশন।

সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো রুবেল মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মো: ইকবাল হোসেন স্বাধীন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: সহিদুল ইসলাম বাবু।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইকবাল হোসেন স্বাধীন বলেন, আমি বরাবই কোরআনের পাখিদের সাথে ইফতার করতে পছন্দ করি তাই গত বছরও এই মাদ্রাসায় এসেছিলাম এবং ভবিষ্যতেও আসব ইনশাআল্লাহ।

প্রধান মেহমান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম বাবু বলেন আপনাদের এ আয়োজন আমাকে আনন্দ ও তৃপ্তি প্রদান করেছে। অনেক সংগঠন ইফতার মাহফিল অনেক যায়গায় করে আপনারা এতিমখানা মাদ্রাসা বেছে নিয়েছেন এ জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা
ইঞ্জিনিয়ার মো: রুবেল মিয়া বলেন, আমরা গত বছরও এমন একটি আয়োজন করেছিলাম কোরআনের পাখিদের নিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা এলাকার পিছিয়ে পড়া মানুষদের নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই, আমাদের যারা অর্থ, মেধা, শ্রম দিয়ে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ।

একে অন্যের হাত ধরি, দারিদ্র্য মুক্ত সমাজ গড়ি, শ্লোগানকে সামনে রেখে সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সাধারচর মানব কল্যাণ ফাউন্ডেশন প্রবাসী শাখা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় দারিদ্র্য বিমোচন ভূমিকা রেখে চলেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT