1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শীতার্ত মানুষের পাশে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৩ বার
30

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসা ও ষ্ট্যামর্ফোর্ড মর্ডান একাডেমিতে এসব বিতরণ করা হয়।

“মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” সভাপতি মোঃ আপেল মাহমুদের সভাপতিত্বে ও দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু কালাম আজাদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের” প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার,

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান ইমরান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান, দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, সংগঠনটির সহ-সভাপতি মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক সম্পাদক মশিউর রহমান শাওন, হাসান মাহফুজ’সহ প্রমুখ।

কম্বল বিতরণকালে বক্তারা বলেন, এই সংগঠন একটি অলাভজনক প্রতিষ্ঠান। সংগঠনের উদ্দেশ্য হতদরিদ্রদের পাশে দাঁড়ানো। তাই বিত্তবানরা সকলের সাধ্য অনুযায়ী এই সংগঠনকে এগিয়ে নিবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন এগিয়ে যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT