1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে “রোকেয়া এগ্রো ফার্ম “

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার
Oplus_131072
40

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে “রোকেয়া এগ্রো ফার্ম “। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বেলাব বাজারে ২০০০ শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন ” রোকেয়া এগ্রো ফার্ম “।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া এগ্রো ফার্মের চেয়ারম্যান হাকিম মোঃ হযরত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম, বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল,বেলাব প্রেসক্লাবের সিনিয়র সদস্য দুলাল সরকার,অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলি হোসেন’সহ প্রমুখ।

কায়েস আহমেদ সেলিম বলেন , শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রোকেয়া এগ্রো ফার্মের চেয়ারম্যান হাকিম মোঃ হযরত আলী বলেন, প্রতি বছর গরীব অসহায়দের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় কম স্বামর্থ্যবানদের। অসহায় দুঃখীদের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন অনুভূতি। আমরা এবার পরিকল্পনা করে বেলাব উপজেলার বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে পৌঁছে জড়িয়ে দিচ্ছি কম্বল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT