1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩২১ বার
40

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উম্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সুন্দর ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১ টায় শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান করা হয়।

শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার,

নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজিজুর রহমান খান ভুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাত সভাপতি নূরুল ইসলাম নূরচান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক শাহীন। অনুষ্ঠানের শুরুতে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদ হারুনুর রশীদ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শিবপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাগণসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT