1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪৮০ বার
Oplus_131072
43

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নরসিংদীর শিবপুরে প্রান্তিক জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোহসীন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও চিনি। প্রধানমন্ত্রীর এসব ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT