1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ বার
100

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সমন্বয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিরাজুল ইসলাম মোল্লা সমাজসেবা ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা যুবলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসীন নাজির এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভূইয়া,

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, যোশর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফাইজুল ইসলাম, সাধারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার দ্বীন মোঃ মিন্নত আলী প্রমূখ।

এছাড়াও সাধারচর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আহমেদ, দুলালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, সাধারচর ইউপির সাবেক চেয়ারম্যান মাছিহুল গনি স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশো বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT