1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শিবপুরে বিশু মাষ্টারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৫০ বার
37

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার ৪২ নং মজলিশপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবুল হায়াত খান বিশু মাষ্টারের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ মে) সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিশু মাষ্টারের স্মৃতিচারণ করে আলোচনা, তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কবিতা রানী বর্মনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান খান ভুলু মাস্টার, চক্রধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাস্টার,

মজলিশপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শহীদ রবিউল আউয়াল খান কিরণ কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক রবিউল আউয়াল মামুন, মজলিশপুর বালিকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিয়া আফরিন সাথী, বিশু মাষ্টারের ছেলে সোহেল খান ও যুবলীগ নেতা মোমেন খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক আওলাদ হোসেন। উল্লেখ্য, তিনি গত ২৮ মার্চ ইন্তেকাল করেছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT