1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

শিবপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও আলোচনা সভা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৮১ বার
107

শেখ মানিক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩০ আগস্ট নরসিংদী জেলা তথ্য অফিস গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া।

এ সময় প্রধান অতিথি তপসী রাবেয়া বলেন, ‘বঙ্গবন্ধু আমৃত্যু জনগণের অধিকার এবং সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দেশের সীমা ছাড়িয়ে সারা বিশ্বের শোষিত মানুষের জন্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। জাতির পিতার সমগ্র জীবনটাই ছিল যেন মানুষকে ভালবাসার। ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা ইতিহাসে বিরল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফিরোজ তালুকদার, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুদ্দীন মোহাম্মদ আলমগীর, বীরমুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কামাল হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক- শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, নরসিংদী জেলা তথ্য অফিসার শামীমা নাসরীন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT