1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়পুরায় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় ছেলের মৃত্যু ঘোড়াশালে প্লাস্টিক কারখানার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মনোহরদীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ স্কুল ছাত্র লামিম, থানায় বাবার জিডি পলাশে প্রবাসীর বাড়ি থেকে ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি নরসিংদীতে বাবার ভালোবাসা ও ত্যাগের গল্পে সাজাল পূজামণ্ডপ পলাশে রিকের প্রকল্প সমাপনী ও ভবিষ্যৎ কর্মপন্থা সভা অনুষ্ঠিত মহাখালীতে প্রবীর সাহার রক্ষাকালী মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ৪ জনের মধ্যে ওবায়দুল্লাহ, সৌরভ ও শান্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সৌরভ ও ওবায়দুল্লাহ ও দুপুরে শান্তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

মরদেহগুলো উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া। এখনো নিখোঁজ রয়েছেন শান্ত (২৪)। তাকে উদ্ধারে নদীতে অভিযান চলছে বলেও জানান তিনি।

নিহতরা হলেন, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)। নিখোঁজ মো. শান্ত (২৪) টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় প্রবল স্রোতে কয়েকজন পানিতে তলিয়ে যান। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের সন্ধান করেও পাননি।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, গতকাল নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আজ সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসার পর তাদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT