1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৬৮ বার
321

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (২২ জুন) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, দুর্নীতি দমন কমিশনের গাজীপুর জেলার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাগর কুমার সাহা, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কোহিনূর মিয়া, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, শিবপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT