1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে তারুণ্যের উৎসব মেলা উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২১২ বার
Oplus_131072
91

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তারুণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের মেলা উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ।

মেলায় তারুণ্যের উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টের স্টল ও কারু শিল্প বিজ্ঞান , বই ও পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT