1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

শিবপুরে গরু ব্যবসায়ীর গ-লাকাটা ম-রদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২৪ বার
41

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুরে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ইদগাহ মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম ওই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং তিনি একজন পেশাদার গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে সাইফুল ইসলামের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে আমরা ধারণ করছি গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT