1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে কলেজ ছাত্রকে হাত-পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৩৭ বার
98

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরের পূর্ব শত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও এলোপাথারী কুপিয়ে নাহিদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে কিশোরগ্যাং এর সন্ত্রাসীরা।

আজ রোববার ৯ জুলাই দুপুরে শিবপুর উপজেলার বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র নাহিদ উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।

নিহত নাহিদের ভাই নাঈম জানায় , সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্যেশে রওনা দেয় নাহিদ। এসময় এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ একাধিক সন্ত্রাসী তাকে ধাওয়া করে।

এসময় দেশিয় অস্ত্র (চাপাতি) তার হাত ও পায়ের রগ কেটে ফেলে। পরে তাকে এলোপাতারি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবিয়ে হত্যা করে। পরে এলাকাবাসীর সহায়তায় নাহিদকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত চার মাস আগে নিহত নাহিদের বন্ধুদের সাথে দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলদের ঝগড়া হয়। ওই ঝগড়ার সময় নাহিদের বন্ধুদের সাথে সেও ছিল। এতে দেলোয়ার ও তার বন্ধুরা নিহত নাহিদের উপর ক্ষিপ্ত ছিল। এরই জেরে তারা নাহিদকে হত্যা করে।

নিহতের স্বজনরা আরো জানায়, অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন জানান, পূর্বশত্রুতার জের ধরে কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে করেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT