1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫১২ বার
144

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে একাধিক চাঞ্চল্যকর অস্ত্র মামলার পলাতক আসামি শাহজালাল আহাম্মেদ সানী ওরফে শুটার সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১। মঙ্গলবার   (৭ এপ্রিল) শিবপুর উপজেলার ইটাখোলার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিএসসি এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শুটার সানি শিবপুর উপজেলারর শাহপুর এলাকার (কারারচর) মো: জামাল উদ্দিন খোকার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বছরের ১৪ জানুয়ারি কারারচর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। পরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ শিবপুরের জামাল উদ্দিন খোকা মিয়া, আলমগীর, আজিজুল, ফয়সাল, সেলিনা, স্বপ্না ও শামসুন্নাহারকে গ্রেপ্তার করা হয়। এই অভিযান পরিচালনাকালে তাদের সাথে থাকা শুটার সানি তার ভাই শাহ আলম মিঠু কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই দ্রুত জড়িত অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব -১১ আভিযানিক দল তৎপরতা চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ এপ্রিল) গোপন তথ্যোর ভিত্তিতে ইটাখোলার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে শুটার সানিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদীর র‍্যাব কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করার জন্য শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীর কন্ঠস্বর / মোমেন খান

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT