1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদী জিরো পয়েন্টে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পেলেন বেলাব থানার ওসি

আলমগীর পাঠান
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৮ বার
114

আলমগীর পাঠান : ২০২৩ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ এ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পেলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ ফ্রেব্রুয়ারি) সকালে বেলাব প্রেসক্লাব’সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআজিজুর রহমানকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা।

জানা যায়, বিভিন্ন মামলায় আসামী গ্রেপ্তারসহ মামলার মূল রহস্য উদঘাটন, নির্বাচনকালীন নরসিংদীর রায়পুরা ও বেলাব থানায় দৃঢ় ও বিতর্কহীন ভূৃমিকার মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে।

পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় ওসি মোঃ আজিজুর রহমান বলেন,এই পুরস্কার আমাকে ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। দেশ ও জণগনের সেবা করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছি। সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমি যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

উল্লেখ্য, গত ২৭ ফ্রেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সবমিলিয়ে ৪ শত বিপিএমসহ বিভিন্ন পদক দেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT