1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

রায়পুরায় হাতের কব্জি কেটে ফেলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬৮ বার
89

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলমান বিবাদের জেরে ফের আব্দুল হক সরকারের লোকজন রাজীব সরকারের লোকজনের উপর চোরাগুপ্তা হামলায় একজনের বাম হাতের কব্জি হারানোসহ দুই জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক সাড়ে তিনটায় উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার বীরগাও গ্রামের লাল মিয়ার ছেলে সবুজ মিয়া (৩০), সিদ্দিক মিয়ার ছেলে ইব্রাহিম (৪০)। উভয়ই রাজিব সরকারের সমর্থক বলে জানা গেছে।আহতদের স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বীরগাঁও এলাকার আবদুল হক গ্রুপের সাথে রাজীব সরকার গ্রুপের বিরোধ চলে আসছিলো। দীর্ঘদিনের চলমান বিবাদের জেরে ফের বৃহস্পতিবার বিকেলে মাদার বাড়ির আবদুল হক গ্রুপের লোকজন রাজীব সরকার গ্রুপের লোকজনের উপর চোরাগোপ্তা হামলা চালায়। এতে এক জনের কব্জি বিচ্ছিন্নসহ দুইজন গুরুতর আহত হন।

এ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উওেজনা ও থতমতে পরিবেশ বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

নিলক্ষা ইউপি চেয়ারম্যান এ্যাড. আক্তারুজ্জামান বলেন, এ ঘটনার খবর পেয়েছি। এক পক্ষ অপরপক্ষের লোকজনের উপর হামলা চালায় এতে দুইজন গুরুতর আহত হন। আমিত এলাকায় নেই বিস্তারিত খবর নিচ্ছি।

রায়পুরা থানার উপপরিদর্শক (এস আই) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT