1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

রায়পুরায় সিএনজিতে বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার
81

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহীবাসের ধাক্কায় সিএনজি তে থাকা শিশুসহ ৩ যাত্রী নিহত হয়েছে। এসময় চালকসহ গুরুতর আহত হয়েছে ৩ জন। শুক্রবার ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় রায়পুরা মরজাল ধুকুন্দি এলাকার ঢাকা সিলেট মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বরচর গ্রামের মো কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তারি নাতি আরিয়ান(৭) নিহতদের মধ্যে বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

অপর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভৈরবের দিখে যাচ্ছিল। বারৈচা গামী সিএনজি অটোরিকশাটি রাত সাড়ে ৯ টায় মহাসড়কের ধুকুন্দি এলাকায় শিমুলতলী নামক স্থানে আসা মাত্রই ঘাতক চালক অটোরিকশাটিকে ফিছন দিখ দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ মারা যান।

এ সময় চালকসহ ৩ জন গুরতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ আসা মাত্রই স্থানীয় উৎসুক জনতা তাদের প্রতি খিপ্ত হয়ে মারমুখী অবস্থান নেন। পরে পরিস্থিতি শান্ত হয়। এ সময় মহাসড়কে মরজাল বাজার বাসস্ট্যান্ড বিপরীত দিখদিয়ে শিবপুর পর্যন্ত তিব্র যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০ টা নাগাদ যান চলাচল সাভাবিক হয়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ: রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করি। নিহতের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে। অপর আহতদের পরিচয় জানা যায় নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT