1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৪১ বার
147

এম আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলার কবলে পড়ে নদীতে ঝাঁপ দেন দুই জেলে। এ সময় চানু মিয়া নামে এক জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও তার ভাতিজা হেদায়েতুল্লাহ (২২) নিখোঁজ হন। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে নিখোঁজ হেদায়েতুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত হেদায়েতুল্লাহ রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে চানু মিয়া তার ভাতিজা হেদায়েতুল্লাহকে সঙ্গে নিয়ে ফকিরের চর থেকে পশ্চিম দিকে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। এ সময় দ্রুতগতির একটি স্পিডবোট তাদের নৌকার কাছে এসে থামে। স্পিডবোটে থাকা একদল ডাকাত দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসে।ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে চানু মিয়া ও হেদায়েতুল্লাহ নদীতে ঝাঁপ দেন। পরে চানু মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেদায়েতুল্লাহ নিখোঁজ হয়ে যান। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে বলে জানা গেছে। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার বিকেলে ঘটনাস্থলের কাছাকাছি মেঘনা নদীতে হেদায়েতুল্লাহর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের সদস্য জালাল মিয়া সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকেই স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ হেদায়েতুল্লাহর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন। শনিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হেদায়েতুল্লাহর শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ফকিরের চরসহ আশপাশের এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহত ব্যক্তির শরীরের বাঁ পাশে কানের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT