1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

রায়পুরায় ফসলের মাঠে পড়েছিল তরুণের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার
Oplus_131072
87

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় কামরুজ্জামান(২২) নামে এক তরুণের মরদেহ পড়েছিলো ফসলের মাঠে। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত কামরুজ্জামান উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার মহর আলীর ছেলে।

স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে কোনো এক সময় মাঠে থাকা বৈদ্যুতিক মটর কিংবা তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে তার মৃত্যু হয়। পুলিশের ধারণা, রাতে কোনো একসময় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। মৃত্যু রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠে পিঁয়াজ খেতে বৈদ্যুতিক খুঁটির পাশে ক্যাবল কাঁটার মেশিন, হাত প্লাসসহ মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন কৃষক। পরে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে নিহতের স্বজনরা পরিচয় সনাক্ত করে পুলিশ জামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে বেলা সাড়ে ১১ টায় থানা পুলিশ খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার উপপরিদর্শক মো: শফিউল্লাহ বলেন, সুরতহালে বিদ্যুৎপৃষ্ঠে মারাযাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায় নি। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT