1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মারা গেলেন পলাশের শিক্ষক মোমেন মাস্টার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৩১ বার
76

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক দস্তগীর হোসেন মোমেন মাস্টার (৭৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন তিনি।

আজ শনিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোমেন মাস্টার।

এর আগে (১১ মার্চ) পলাশের জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক করেন মোমেন মাস্টার। পরে সেদিনই হাসপাতালে চিকিৎসার ভর্তি করা হয়। টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তাঁর মৃত্যু হয়।

এদিকে মোমেন মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর দক্ষিণ পারুলিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে (উত্তর চন্দন মাদ্রাসা) মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মোমেন মাস্টারকে দাফন করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT