1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

মারা গেলেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম সচিব

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৫ বার
87

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম সচিব নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কাজী আনিসুর রহমান আর নেই। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

৯২ বছর বয়সী আনিসুর রহমান কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। হকি ফেডারেশন এর নির্বাহী সদস্য ও আজাদ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ইউসুফ আলী জানান, আমাদের সবার প্রিয় আনিস ভাই আর নেই। তিনি আজ ইন্তেকাল করেছেন। পরে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়।

আনিসুর রহমান স্বাধীনতার আগে থেকেই ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি ক্রীড়া পরিষদের সচিবের দায়িত্ব নেন। বর্তমানে এই পদে সরকার যুগ্ন /অতিরিক্ত সচিবদের পদায়ন হয়। আনিসুর রহমান মাত্র এক টাকার সম্মানী তে কাজ করেছেন। তিনি ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১৯৭৫ সালের ৩১ মার্চ বাংলাদেশ ক্রীড়া সংস্থার ( জাতীয় ক্রীড়া পরিষদের পুর্ববতন নাম) আহ্বায়ক এবং ১৯৭৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ১৬ জুন বাংলাদেশ ক্রীড়া পরিষদের (জাতীয় ক্রীড়া পরিষদের পুর্ববতন নাম) সচিবের দায়িত্ব পালন করেন।।

এনএসসি ছাড়ার পর তিনি আজাদ স্পোর্টিং ক্লাব ও বিভিন্ন ফেডারেশনে ছিলেন। দেশের অন্যতম প্রাচীন ক্লাব আজাদ স্পোটিংয়ের সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ কাবাডি দলের ম্যানেজারও ছিলেন তিনি। একাদশ এশিয়াম গেমস চীনের বেইজিংয়ের স্মৃতি স্মরণ করে কাবাডি দলের সাবেক খেলোয়াড় ও কোচ আব্দুল জলিল বলেন, আনিস ভাই ঐ টুর্নামেন্টের ম্যানেজার ছিলেন। বাংলাদেশের কাবাডিতে ও তাঁর অবদান অনেক।

ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন অবদান রাখার কারণে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন ২০০৭ সালে। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অগ্রজ সম্মাননাও পেয়েছেন এই গুণী ব্যক্তিত্ব। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে তাঁর। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, আজাদ স্পোটিং ক্লাব সহ আরো অনেক ক্রীড়া সংগঠন আনিসুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন।

তাকে তার জম্মস্থান ঘোড়াশালের টেকপাড়া গ্রামে দাফন করা হবে। কাজী আনিসুর রহমানের পিতা মৃত আজিজুর রহমান। ১৯৩৪ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT